বিজনেস ও রিটার্ন, রিপ্লেসমেন্ট পলিসি
সন্মানিত গ্রাহক,
উইভার ফুটওয়্যার এন্ড লেদার প্রোডাক্টস লিঃ এর উৎপাদিত প্রিমিয়াম লেদার পন্য পছন্দ করার জন্য আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আমাদের সাথে আপনার কেনাকাটা সহজ ও স্বচ্ছ করতে নিচের পলিসিগুলো দেখে নিন।
১। বিজনেস পলিসি ( Business policy)
* আমরা শতভাগ জেনুইন লেদার এবং উন্নতমানের কাচামাল ( Best quality cow leather & raw material) নিশ্চিত করি।
* আমরা ক্যাশ অন ডেলিভারি ( Cash On Delivery) সুবিধা প্রদান করি। তবে ঢাকার বাইরে অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রীম (Advance ) প্রদান করতে হবে।
* যে সকল পন্য প্রি- অর্ডার ( Pre- Order) হিসেবে নেওয়া হবে, সেগুলোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অগ্রীম টাকা জমা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে।
* অর্ডার কনফার্ম করার পর ঢাকা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৩(তিন) কর্ম দিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হবে।
২। রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি ( Return & Exchange policy) :
পন্য হাতে পাওয়ার পর যদি সাইজ বা অন্য কোন সমস্যা থাকে তবে আপনি নিচের শর্তসাপেক্ষে তা পরিবর্তন করতে পারবেন।
* ডেলিভারি ম্যানের সামনে চেক:।
পন্যটি রিসিভ করার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিন। কোন ত্রুটি বা সাইজ সমস্যা থাকলে তৎক্ষনাৎ ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন প্রদানে আমাদের সার্ভিস সেন্টারের সাথে ফোন কলে যোগাযোগ করুন।
* পরিবর্তনের সময়:-
ডেলিভারি নেওয়ার পর সাইজ পরিবর্তনের প্রয়োজন হলে পন্যটি অক্ষত অবস্থায় ৩(তিন) দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
* শর্ত:- ব্যবহৃত পন্য বা ক্ষতিগ্রস্ত পন্য পন্য হলে তা রিটার্ন ও এক্সচেঞ্জ হিসেবে গ্রহনযোগ্য হবে না। কিন্তু সাইজ সমস্যা, কালার কিংবা কোন ডিফেক্টিভ পন্য সরাবরাহ করা হলে যথাশীঘ্র তা সমাধানে কতৃপক্ষ ব্যবস্থা নিবে।
* চার্জ: কাস্টমারের ব্যক্তিগত পছন্দে এক্সচেঞ্জ করতে চাইলে ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে। তবে, আমাদের ভুলের কারণে ( ভুল সাইজ, ভুল কালার বা ত্রুটিপূর্ণ পন্য) এক্সচেঞ্জ হলে উইভার ফুটওয়্যার এন্ড লেদার প্রোডাক্টস লিঃ সম্পুর্ন খরচ বহন করবে।
৩। রিফান্ড ( Refund)
* যদি অর্ডারকৃত পন্যটি স্টকে না থাকে এবং আপনি আগে পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আমরা দ্রুততম সময়ের মধ্যে আপনার পেমেন্ট রিফান্ড করার ব্যবস্থা গ্রহণ করবে।
৪। রিপ্লেসমেন্ট পলিসি :
উইভার ফুটওয়্যার জুতা সহ অন্যান্য পন্যের রিপ্লেসমেন্টের ক্ষেত্র ৯ মাসের সুবিধা প্রদানের গ্যারান্টি দিয়ে থাকে।
* শর্তাবলী :-
➤ ক্রয়কৃত পন্য ডেলিভারি নেওয়ার তারিখ হইতে ৯ মাসের মধ্যে চামড়া ফেটে যাওয়া, সোল ভেঙে যাওয়া বা খুলে যাওয়ায় ক্ষেত্রে ৯ মাস এবং সেলাই খুলে যাওয়ার ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত তা পুনরায় সেলাই করে আমাদের নিজ খরচে এক্সচেঞ্জ করে দেওয়া হবে।
তবে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে :-
➤ ইনভয়েস বা আসল ক্রয় রসিদ অবশ্যই দেখাতে হবে। অর্থাৎ ক্লেইমকৃত পন্যের সাথে উক্ত রসিদ প্রেরণ করতে হবে।
➤ পন্যটি অক্ষত এবং অবশ্য অব্যবহৃত ও প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
বিঃ দ্রঃ ক্যাম্পেইন বা ডিসকাউন্ট অফারের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট বা রিটার্ন পলিসি প্রযোজ্য হবে না।
উইভার ফুটওয়্যার কতৃপক্ষের পক্ষ থেকে এই পলিসিগুলো আপনার সুনিশ্চিত সেবার স্বার্থে প্রদান করা হলে।
আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার কেনাকাটা আনন্দদায়ক হোক।
Casual Shoes
Boots Shoe
Formal Shoe
Loafer Shoes
Shandals
Cads
Ladies Sandals
Ladies Bag